শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

চাটমোহরে ছিনতাইকারীর কবলে পড়ে বৃদ্ধের মৃত্যু

চলনবিলের আলো ডেক্স:
আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৯:০২ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়ায় ছিনতাই কারীর কবলে পরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।তিনি ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বাঐহাট গ্রামের বাসিন্দা ও মৃত শুকুর আলীর ছেলে।

জানা যায়, উপজেলার নিমাইচড়া বাঁধ বাজার এলাকায় দুগ্ধ শিতলীকরণ সেন্টারের পরিচালক আহসান হাবীব আছান (৬২) প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় দুধ মিলের গ্রাহকদের পাওনা টাকা নিয়ে চিনাভাতকুর বাজারে যাওয়ার পথে ধর্মগাছা ব্রীজের ওপর ছিনতাই কারীর কবলে পড়েন। এ সময় ছিনতাই কারীরা তাকে আঘাত করে ও অজ্ঞান নাশক ঔষধ স্প্রে করে। ছিনতাইকারী তার নিকট থাকা ষাট হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে অজ্ঞান হয়ে পড়ে থাকা আছান কে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাটমোহর থানা ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মৃত আছানের পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। ঘটনার বিষেয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর