শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

রুহিয়ায় আগুনে পুড়ে ছাই

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আগুনে পুড়ে ৪টি পরিবারের ১০টি ঘর ছাই হয়ে গেছে। ২০ জানুয়ারি রাত ১টায় ২নং আখানগর ইউনিয়নের খলিফাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে নজরুল ইসলাম, সফিজউদ্দিন ছেলে আনিসুল, মৃত হিনু মোহাম্মদের ছেলে আইনুল হক,কাশেম আলীর ছেলে লতিফ আলীর বাড়িতে অগ্নিকান্ডের  ঘটনা ঘটে।এছাড়াও নজরুল ইসলামের ঘরের সর্বস্ব পুড়ে যায়।অগ্নিকান্ডে ৪ টি পরিবারের নগদ টাকা,ধান চাল কাপড় চোপড় বাসন কোসন সবই ভস্মিভূত হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম জানান, আমি শেষ হয়ে গেছি।আগুনে পরনের কাপড় ছাড়া আমার সব  কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩ লক্ষ টাকা।রুহিয়া থানা পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে চাল, ও কম্বল বিতরণ করা হয়েছে।
২১ জানুয়ারি শুক্রবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ও কম্বল বিতরণ করেন ২নং আখানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রোমান বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর