শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশু নিহত

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ১০:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ব্যাটারিচালি ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে এবং এক জন আহত হয়েছে।
শনিবার(১৫ জানুয়ারি) শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের শিব কাঠুরী গ্রামের উপেন্দ্র সরবর দীঘির পাশে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ঝর্ণা দেলদুয়ার উপজেলার শানপাড়া গ্রামের মো. আব্বাস আলীর কন্যা। আহত আলা আমিন (২৪) কালীহাতি উপজেলার হাসান মোল্লার ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত ঝর্ণা তার মায়ের সাথে পাশ্ববর্তী মানিকগঞ্জ উপজেলার দৌলতপুর থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে উপজেলার সদর ইউনিয়নের উপেন্দ্র সরবর দীঘির পাশে পৌছালে অপর দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শিশু ঝর্ণা গুরুতর আহত হলে এলাবাসি তাকে উদ্বার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত ঝর্ণার ফুফা মো. আলা আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. সাহেদ আল ইমরান বলেন, বিকেল ৫টার দিকে সড়ক দূর্ঘটনায় শিশু ঝর্ণাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
নাগরপুর থানার এস আই মো. মনোয়ার হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় ঝর্ণা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর