শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পিকআপ চালক নিহত

মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খরক এলাকায় বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ভূঞাপুর উপজেলার খরক এলাকায় পিকআপ চালিয়ে রাস্তা পারাপারের সময় বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে জামালপুরগামী যাত্রীবাহী ছেড়ে আসা ট্রেনটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসে। তার পকেটে থাকা করোনা টিকাদান কার্ড ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. তারা মিঞার ছেলে মো. জুয়েল মিঞা (২৯)।

ভূঞাপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: জুলফিকার জানান, হাসাপালের বাহিরে পরে থাকা এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেই।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, ভ‚ঞাপুর হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশের সংবাদ দেয়ার পর আমরা সেখানে গিয়ে কোন লাশ দেখতে পাইনি। কে বা কারা লাশ নিয়ে গেছে এবং লাশের পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর