শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা

নান্দাইলে করোনার টিকা নিয়ে রাস্তায় প্রাণ হারালো স্কুল ছাত্রী 

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাজিয়া সুলতানা (বন্যা) করোনার টিকা গ্রহন করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সে করোনার টিকা গ্রহন করে। পরে তাঁর চাচাতো ভাইয়ের সাথে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে নান্দাইল উপজেলা সদর নরসুন্দা ব্রীজের উপর পিকআপ ভ্যানের সাথে দূর্ঘটনার কবলে পড়ে। এতে স্কুল ছাত্রী বন্যা মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পিকআপ ভ্যানের চাকার পিষ্টে ঘটনাস্থলেই নিহত হয়। জানাগেছে, নিহত স্কুল ছাত্রীর বাড়ি নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামে। সে নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারের ফল ব্যবসায়ী মো. খুররম মিয়ার একমাত্র কন্যা। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে করোনার টিকা গ্রহন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে এ বিষয়ে সুশীল সমাজের ব্যক্তিবর্গরা নিহত স্কুল ছাত্রীর প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদান করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহব্বান জানান।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর