শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা

পাবনায় দুই পরিবারের সংষর্ষে নিহত ১, আহত ১১

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ১১:৩০ পূর্বাহ্ণ

বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলার চর সাফুল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তোতা ব্যাপারী (৬০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

শুক্রবার (০৭ জানুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ৮ ওয়ার্ডের চর সাইফুল্লাপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, তোতা ব্যাপারী ওই গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে আব্দুল আজিজ (৪০) রুশনাই (১৭), জিয়া ব্যাপারী (৩০), বছির উদ্দিন (২০), মজিবর রহমান (৩৫), আরিফ হোসেন (২৫) রমজান আলীর (৪০) নাম জানা গেছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লাপুর গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বেধেঁ যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি জানান, মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর