শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ৬:৩২ অপরাহ্ণ

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী আশোকাঠি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় শনিবার ভোরে একটি ট্রাকের ধাক্কায় শহিদুল হক খান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শহিদুল পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের নুর হোসেন খানের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, উপজেলার মাহিলাড়া থেকে নছিমনে করে ভুরঘাটা বাজারে কাঁচা তরকারি রেখে ফিরছিলেন নসিমন চালক মশিউর রহমান ও শ্রমিক শহিদুল খান। ভোর সাড়ে চারটার দিকে আশোকাঠি ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিচয়ের একটি ট্রাক নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নসিমন চালক মশিউর ও শ্রমিক শহিদুল। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক শহিদুলকে মৃত্যু বলে ঘোষণা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর