শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় পোলিং অফিসার নিহত 

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৭:৪৯ পূর্বাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় খাদেমুল ইসলাম (৫৫) নামে রোববারের নির্বাচনের দায়িত্বরত পোলিং অফিসার মারা গেছেন।এ ঘটনায় মোটরসাইকেল অপর আরোহী পোলিং অফিসার আব্দুল গনি বাদশা (৪৫) গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কলাবাগান নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত শরীরচর্চা শিক্ষক খাদেমুল ইসলামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী গ্রামের কুঠিপাড়ায় এবং আহত গনিত শিক্ষক আব্দুল গনি বাদশার বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর গ্রামের বালাপাড়ায়।উভয়েই লক্ষনপুর বালাপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা পেশায় কর্মরত।প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক খাদেমুল ইসলাম মারা যায়। অপরজনকে দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু আহত বাদশার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম জানান, উভয়েই রোববারের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৫১নং কেন্দ্র পূর্ব খালিশা ঢুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জানান, কেন্দ্রে একই সাথে ছিলাম। তারা দুজনে রাতের খাবারের জন্য মোটরসাইকেল যোগে সৈয়দপুর শহরে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর