শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বরিশালে মা’য়ের বিরুদ্ধে বালতির পানিতে চুবিয়ে শিশু পুত্র হত্যার অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৩:৫০ অপরাহ্ণ

বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সের শিশু পুত্রকে হত্যা করেছে গর্ভধারীনি মা ছালেহা বেগম কলি। পরিবারের সদস্যরা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবী করলেও ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিন সন্তানের জননী ছালেহা বেগম কলি।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত বারোটার দিকে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে। রবিবার সকালে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করেছে।
পরিবারের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ওই গ্রামের গরুর ফার্ম ব্যবসায়ী সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা বেগম কলি ও তার সাড়ে তিন মাস বয়সের শিশু পুত্র জুবায়ের তালুকদারকে শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার পর থেকে ঘরে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর রাত বারোটার দিকে পরিবারের সদস্যরা গোয়াল ঘরের পাশে বালতির পানির মধ্যে শিশু জুবায়েরকে চুবিয়ে ধরা অবস্থায় ছালেহাকে দেখতে পায়। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে ছালেহা দৌড়ে পালিয়ে যায়। পরে স্বজনরা মৃত অবস্থায় শিশু জুবায়েরকে বালতির পানির মধ্য থেকে উদ্ধার করে। নিহত শিশুর বাবা সাগির হোসেন তালুকদার বলেন, তার তৃতীয় পুত্রের (জুবায়ের) জন্মের পর থেকেই স্ত্রী ছালেহা মানসিক ভারসাম্যহীন হয়ে পরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর