শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট দেওয়ার আহবান, বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করাযাবে হয়েছে-আটঘরিয়ায় হাবিব  এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ

আমরা গোপালপুরবাসী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাগ্য ফিরলো‌ সুফিয়া বেগমের

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৯:১৩ অপরাহ্ণ

ভাগ্য ফিরলো‌ ঘানি টানা সেই সুফিয়া বেগমের চল্লিশ বছর ধরে ঘানি টানা, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জোত আতাউল্যা গ্রামের সেই সুফিয়া বেগম(৫৫) এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা গোপালপুরবাসী” ফেসবুক গ্রুপ ।
সুফিয়া বেগমকে দেয়া হয়েছে বিশেষ পদ্ধতিতে তৈরি যন্ত্রচালিত ঘানি ও শীতবস্ত্র ।
রবিবার (১২ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, সুফিয়া বেগমের নিজ বাড়ির আঙিনায় সুফিয়ার ঘানি ঘর উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ওসি(তদন্ত) মামুন ভুইঞা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপের এডমিনগন, গনমাধ্যমকর্মী প্রমূখ ।
বিশেষ পদ্ধতিতে তৈরি ঘানি পেয়ে উচ্ছ্বসিত সুফিয়া বেগম বলেন, আমার জীবনে এমন পরিবর্তন আসবে কখনো‌ কল্পনাও করতে পারিনি, এখন থেকে আর বুকে চেপে ঘানি ঘুড়াতে হবে না, নতুন এই ঘানি দিয়ে ব্যবসা চালিয়ে আমার আগামী দিন গুলো সুখের হবে, আর কারো মুখাপেক্ষী হতে হবে না । 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর