টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আয়োজিত হয়েছে মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক এবং লেখক শফিউদ্দিন তালুকদারের স্মরণসভা।
১১ ডিসেম্বর (শনিবার) সকালে ভূঞাপুর উপজেলার পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) আয়োজনে মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক এবং লেখক শফিউদ্দিন তালুকদারের স্মরণসভা আয়োজিত হয়েছে।
(বাকশিস) এর উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মো: আব্দুল অদুদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূঞাপুর-গোপালপুরের এমপি ছোট মনির। অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজ এর সাবেক অধ্যাপক শংকর দাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক শওকত আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ভূঞাপুরের সভাপতি জলিল আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব, উপজেলা পরিষদ চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, বাকশিস এর টাঙ্গাইল জেলা সভাপতি আজাহার আলী মিঞা, লোকমান ফকির মহিলা কলেজ এর অধ্যক্ষ হাসান আলী সরকার, শেহাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল আলম, শমসের ফকির ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, শহীদ জিয়া মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু’সাদত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তাহেরুল ইসলাম তোতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সেবক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও সাংবাদিক খায়রুল খন্দকার, শফিউদ্দিন তালুকদারের সহধর্মিণী কল্পনা পারভীন, সমাজিক সংগঠন মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ জিয়া মহিলা কলেজের প্রভাষক মশিউর রহমান।
অনুষ্ঠানে মরহুম শফিউদ্দিন তালুকদারের সহধর্মিণী কল্পনা পারভীন বক্তব্যের মাঝে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রসঙ্গ প্রকাশ শফিউদ্দিন তালুকদার গত ০৪ আগস্ট বুধবার সকাল ০৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
#চলনবিলের আলো / আপন