শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট দেওয়ার আহবান, বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করাযাবে হয়েছে-আটঘরিয়ায় হাবিব  এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ

আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের আওতায় ১৭৯০৫ শিশু

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৬:১৩ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় শনিবার সকালে সরকারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. আব্দুল হান্নান, ডা. সৈকত জয়ধর, স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মিজানুর রহমান শিকদারসহ প্রমুখ।

ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার ৫টি ইউনিয়নের ১শ ২১টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১ হাজার ৬ শত ৬৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৬ হাজার ২ শত ৩৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর