‘পরিবার পরিকল্পনা, মাও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি’ এই প্রতিপাদ্যে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (১৮-২৩ ডিসেম্বর) উপলক্ষে লামায় এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার কল্যাণ অফিসে (২য় তলায়) সভায় এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, ডাঃ অংচালু মার্মা, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, বান্দরবান,বান্দরবান পার্বত্য জেলান পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পরিবার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,দ্বিতীময় চাকমা,ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ,জেলা সাপ্লাই অফিসার মোঃ রায়হান ইসলাম শোভন,উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ) শামশুন নাহার লিপি,সাকমো ডাঃ জাহাঙ্গীর আলমসহ অনেকেই।
#চলনবিলের আলো / আপন