বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গৌরনদী হাসপাতাল লকডাউন ঘোষণা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৩:৪৩ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স (৩৫)র করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। গত ৪ মে সিনিয়র সেবিকার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে বুধবার তার রিপোর্টে করোনা পজেটিভ সনাক্ত ধরা পরে। ঘটনার পর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লক ডাউন ঘোষনা করেছে প্রশাসন। আক্রান্ত নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈয়্যেদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স (৩৫)র কিছু দিন যাবত করোনা উপসর্গ দেখা দেয়। গত ৪ মে সিনিয়র সেবিকার নুমনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়। বুধবার রিপোর্ট এসে পৌছে। তাতে সিনিয়র সেবিকার করেনা পজেটিভ ধরা পরে। তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ প্রসঙ্গে বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি বুধবার বিকেলে আমাকে অবহিত করেছে। সেবিকার বাড়ি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষনা করা হয়েছে।।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর