শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ডিমলায় যুবক নিহত

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৯:১২ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বিশ্বনাথ রায় ওরফে বিশ্ব(৩৬)নামের এক যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৭ডিসেম্বর)সকাল নয়টার দিকে ডিমলা-নীলফামারী বাইপাস সড়কের বাবুরহাট পুরাতন থানা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত বিশ্ব উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া (ভাটিয়া পাড়া)এলাকার মৃত,মিমানাথ রায়ের ছেলে ও এলাকায় সে একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে ঘটনার সময় ওই যুবক মোটরসাইকেলে করে নীলফামারীর উদ্যেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা(ঢাকা মেট্রো-ট-১১-৭১৮৩)নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।এ সময় ট্রাকটির চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।পরে খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করে ও মৃতদেহ উদ্ধার করে থানায় নেন।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।পরিবারের কোনো আপত্তি না থাকায় ইউডি(অপমৃত্যু)মামলা নং-৩১,তারিখ ৭/১২/২০২১ইং দায়ের করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর