শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১

রুহুল আমিন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৫:১৯ অপরাহ্ণ

নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝায় ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে একজন নিহত ও একজন আহত হয়েছে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল যোগে রাণীনগর উপজেলার আমিরপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে নাঈমুল ইসলাম (১৯) ও তার সঙ্গী আত্রাই উপজেলার পারপাঁচুপুর গ্রামের আনিছুরের ছেলে আকাশ (২৫) রাণীনগরের দিকে যাচ্ছিল। এ সময় আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের নিকট গিয়ে বালু বোঝায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে তারা দু’জনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গী আকাশকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আবত আকাশ ওই হাসপাতালের আইসিইউতে রয়েছে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বালু বোঝায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর