বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

প্রভাষকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
বরিশালের দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

জেলার বাবুগঞ্জ উপজেলার সরকারী আবুল কালাম ডিগ্রী কলেজের প্রভাষকের ওপর হামলা চালিয়ে মারধরসহ নগদ অর্থ ও তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে জেলার গৌরনদী টিএন্ডটি অফিস সংলগ্ন তার (প্রভাষক) ব্যবসায়ীক প্রতিষ্ঠানে।

সোমবার সকালে হামলায় আহত প্রভাষক মো. আলী হোসেন শরীফ জানান, রবিবার দিবাগত রাত আটটার দিকে টিএন্ডটি অফিস সংলগ্ন তার মুদি মনোহরি দোকান মের্সাস হাবুল স্টোরে বসা ছিলেন। আকস্মিকভাবে স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা চালায়। এসময় তাকে রক্ষার জন্য তার সহদর আবুল হোসেন শরীফ এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারধর করে। একইসময় হামলাকারীরা ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভাংচুর করে নগদ অর্থসহ প্রভাষকের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, হামলার ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর