সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় দুই প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ যুবলীগ নেতার ঘরে আগুন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৫:২৭ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যুবলীগ নেতার ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পার-ভাঙ্গুড়া ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক কোরবান আলীর বাড়িতে। রবিবার (২১ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে। তখন ওই যুবলীগ নেতা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম ভেঙ্গে জানালা দিয়ে বাইরের আগুণ চোখে পড়তেই তিনি চিৎকার করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

কোরবানের পরিবার ও স্থানীয়রা জানান, পার-ভাঙ্গুড়া গ্রাম থেকে ইউপি সদস্য পদে হারুনুর রশীদ ও আবদুর রশিদ নামে দু’ব্যক্তি প্রতিদ্ব›িদ্বতা করছেন। তফসিল অনুযায়ী ৭ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণার কথা থাকলেও বিধি লংঘন করে দুই প্রার্থীর সমর্থকরা গভীর রাত পর্যন্ত পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেন। রাত দেড়টার দিকে আব্দুর রশিদের সমর্থক ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক কোরবান আলী নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। রাত সাড়ে তিনটার দিকে পেট্রোলের গন্ধে তার ঘুম ভেঙে গেলে জানালা ও ভেতরে আগুন দেখতে পান। এসময় তিনি ঘর থেকে বের হতে চাইলে বাহির থেকে দরজা আটকানো থাকায় বের হতে পারেনি। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা খুলে তাকে বের করেন এবং আগুন নেভান। আগুনে ঘরের জানালা সহ ভিতরের কিছু জিনিসপত্র পুড়ে যায়।

যুবলীগ নেতা কোরবান আলী বলেন, নির্বাচন ও পূর্ব শত্রæতার জের হিসাবে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলেও তিনি জানান।
অভিযোগের বিষয়ে হারুনুর রশীদ বলেন, আগুন দেওয়ার ঘটনাটি সাজানো নাটক। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও তিনি দাবি করেন।
অপর প্রার্থী আবদুর রশীদ বলেন, আমার মিছিল ও সমাবেশে লোকজনকে আসতে বাধা দিয়েছিল হারুন ও তার লোকজন। তারাই ঘটনাটি ঘটাতে পারে।

ভাঙ্গুড়া থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মুরাদ বলেন, মৌখিক অভিযোগ পেয়ে সোমবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করার সময় আংশিক সত্যতা পেয়েছেন।
ওসি মু.ফয়সাল বিন আহসান বলেন, তদন্তের পর ষড়যন্ত্রের বিষয়ে প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর