সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহেশখালী জেটিঘাটে প্রতিনিয়ত যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছে

মিজানুর রহমান মহেশখালী প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ১১:০০ পূর্বাহ্ন

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর প্রায় চার লাখ মানুষের বসাবাস।জেলা শহর কক্সবাজার আসা যাওয়ার অন্যতম মাধ্যম হল মহেশখালী জেটিঘাট।কক্সবাজার সদরের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্হানীয় বাসিন্দাদের।নানা অনিয়ম,অসংখ্য দুর্ঘটনা ও যাত্রীদের হয়রানি স্বীকার হতে হচ্ছে প্রতিনিয়ত।এসব অভিযোগের পরও কোনও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।কিন্তু
প্রতি বছর এ জেটি থেকে ৩০ থেকে ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হলেও জেটি সম্প্রসারণে কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই বলে অভিযোগ করেন জেটিঘাট পারাপার হওয়া ভুক্তভোগী বা যাত্রীরা।গত ১১ ই মার্চ মহেশখালী আদিনাথ মন্দিরে মেলা হওয়া পারাপারের হিমশিম খাচ্ছে সাধারণ যাত্রীরা।এতে বড় ধরনের দূর্ঘটনার হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯৮৮ সালে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কক্সবাজার-মহেশখালী নৌপথে ৫০০ মিটার দৈর্ঘ্যের মহেশখালী জেটি নির্মাণ করা হয়।একই সঙ্গে জেটির পাশে আধা কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। কিন্তু পলি জমে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় সংকুচিত হয়ে যায় ঘাট সংলগ্ন নৌপথ। চলাচলে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।
যাত্রীরা জানান ভাটার সময় নিরুপায় হয়ে কোমর সমান কাদা আর হাঁটু সমান পানি ভেঙে চলাচল করতে হচ্ছে। এতে পুরুষ যাত্রীরা কোন রকম চলাচল করতে পারলেও নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের চরম কষ্ট হচ্ছে।রোগীদেরও কষ্টের শেষ নেই।

এলাকাবাসীর সময়ের দাবী এ জেটিঘাট আর সংস্কার না করে খুরুশকুল চৌফলদন্ডী থেকে মহেশখালী ঘাট পর্যন্ত সেতুর বাস্তবায়ন করা হোক।এ সেতু বাস্তবায়নের জন্য এলাকাবাসীদের নেতৃত্বে কয়েকবার মানববন্ধনও করা হয়।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর