সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৪:৪৩ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের বটতলা নামক স্থান থেকে গৈলা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মাসুম সরদার(৩৩)কে ৩৯পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৭৯২০ টাকাসহ গ্রেফতার করে।
র‌্যাবের ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, নং-০৭ (১৬.১১.২১)। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মাসুম সরদারকে বুধবার সকাল বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর