শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ তিন জন আহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ২:৫২ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩জন আহত হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোটর সাইকেলযোগে বাগধা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল পাশ^বর্তি কোটালীপাড়া উপজেলার বলুহার গ্রামের মানিক হাজরার ছেলে সাকিব হাজরা, অপর পরীক্ষার্থী একই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে শাকিরুল ইসলাম সাবাব ও চালক ডহরপাড়া গ্রামের কাবুল সরদারের ছেলে শাকিব সরদার। এরা উপজেলার পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
আগৈলঝাড়া থানার এসআই আব্দুর রহমান জানান, পয়সারহাট ব্রিজ সংলগ্ন মোড়ে থানা পুলিশের পিকাপের সাথে শিক্ষার্থীদের বেপরোয়া গতির মোটরসাইকেলটি মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুই পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়। আহত তিনজনকে পুলিশের গাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর