সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে চেয়ারম্যান প্রার্থীর প্রচারনার গাড়িতে হামলা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৫:১৯ অপরাহ্ন

তৃতীয়ধাপের ইউপি নির্বাচনে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের প্রচারনার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকালে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদ অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যা রাতে ইউনিয়নের মানিককাঠী এলাকায় তার প্রচারনার পিকআপে হামলা চালায় নৌকার প্রার্থী আকতারুজ্জামান মিলনের কর্মী সমর্থকরা। হামলাকারীরা পিকআপটি ভেঙে তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এতে পিকআপের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুর করা পিকআপটি উদ্ধার করেছে।
তবে নৌকা মার্কার প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন বলেন, আনারস মার্কার প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালিয়ে দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এয়াপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান \ মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন অশ্রু। রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা রির্টানিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। জানা গেছে, তৃতীয় দফার তফসিল ঘোষণার পর ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন অশ্রু এবং ইসলামী আন্দোলন মনোনীত এরশাদুল হক মনোনয়নপত্র জমা দেন। এরইমধ্যে এরশাদুল হক তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর