শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান পরানদহা বাজারে ভাড়া লাইসেন্স দিয়ে চড়া দামে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ, কৃষি  বিভাগ জানেন না কিছু  চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি

সাপাহারে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ
smart

নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।বৃহসপতিবার সকাল ৯ টায় উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে বিকেলে উপজেলা যুবলীগ সভাপতি নইমুদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কর্তন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মন্ডল,সহ সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আকবর আলী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম প্রমূখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ যুব লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর