বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

তিন বছর পূর্বে শেষ হয়েছে বীমার মেয়াদ তবুও টাকা পাচ্ছেনা গ্রাহকরা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বীমার মেয়াদ তিনবছর অতিবাহিত হওয়ার পরও মেয়াদোত্তর বীমা দাবির চেক না পাওয়ার অভিযোগ করেছেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সরিকল গ্রামের সাত জন গ্রাহক।
ওই গ্রামের রুনু বেগম, রেখসোনা বেগম ও মেরুনা বেগম জানান, ২০০৮ সালে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সরিকল ব্রাঞ্চ ম্যানেজার সোহাগ মিলনের মাধ্যমে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে মাসিক প্রিমিয়াম কিস্তি একশ’ টাকা করে ১০ বছর মেয়াদী বীমা করেন। ২০১৮ সালে বীমার মেয়াদ শেষ হওয়ায় তাদের কাছ থেকে বীমার বই নিয়ে যায় ম্যানেজার সোহাগ মিলন। বই নেয়ার তিন বছর অতিবাহিত হলেও তাদেরকে বীমার দাবীর চেক দেয়া হচ্ছেনা। তারা অভিযোগ করে আরও বলেন, সোহাগ মিলনের কাছে বীমার চেকের বিষয়ে জিজ্ঞাসা করলেই সে বিভিন্ন ধরনের হুমকিধামকি দিয়ে যাচ্ছেন।
ওই গ্রামের গফুর আলী খানের স্ত্রী রাহিমা বেগম জানান, ব্রাঞ্চ ম্যানেজার সোহাগ মিলনের মাধ্যমে মাসিক প্রিমিয়াম কিস্তি একশ’ টাকা করে জমা দিয়েছি। বীমার মেয়াদ তিন বছর পার হলেও মূলধন ফিরে পাচ্ছিনা।
ভুক্তভোগী ফজিলা বেগম জানান, সোহাগ মিলনের মাধ্যমে মাসিক একশ’ টাকা করে দশ বছর মেয়াদী বীমা করলেও ২৬ মাস টাকা জমা নেয়ার পর আর টাকা জমা নেয়নি সোহাগ। এরপর বীমার মেয়াদ শেষ হলেও মূলধন ফেরত পাচ্ছিনা।
ওই গ্রামের শহিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, তার মা রাবেয়া বেগম সোহাগ মিলনের মাধ্যমে মাসিক দুইশ’ টাকা করে জমা দিয়েছেন। বীমার মেয়াদ তিনবছর আগে শেষ হয়েছে। চলতি বছর তার মা মৃত্যুবরন করলেও বীমার টাকা উত্তোলণ করে যেতে পারেননি। ওই গ্রামের জিয়াউর রহমান খান জানান, একশ’ টাকা করে ৩৯ মাস টাকা জমা নেয়ার পর আর টাকা নেয়নি সোহাগ। বীমার বই ও টাকার রিসিভ সবই তার কাছে জমা রয়েছে। বীমার টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে আসছে সোহাগ। বীমা দাবীর টাকা ফেরত পেতে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে জানতে চাইলে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সরিকলের ব্রাঞ্চ ম্যানেজার সোহাগ মিলন জানান, আমার বিরুদ্ধে গ্রাহকরা যেসব অভিযোগ করেছেন তা সঠিক নয়। ইতিমধ্যে অনেক গ্রাহক তাদের বীমা দাবীর চেক হাতে পেয়েছেন। এছাড়াও যারা বাকী আছেন তাদের বীমা দাবীর টাকা পাইয়ে দেয়ার জন্য বইসহ যাবতীয় তথ্য বরিশাল ব্রাঞ্চ অফিসে জমা দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এবিষয়ে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বরিশালের ব্রাঞ্চ ম্যানেজার হারুন অর রশিদ জানান, কোম্পানীর জটিলতার কারনে গ্রাহকদের বীমার টাকা ফেরত পেতে দেরি হচ্ছে। তবে প্রত্যেক গ্রাহক তাদের টাকা ফেরত পাবেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর