শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আটোয়ারীতে মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২০, ৯:০০ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১জুন) বিকেলে আটোয়ারী আশা অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পথচারী উপজেলার ছোটদাপ গ্রামের মৃত ইমার উদ্দীনের পুত্র উলফত উদ্দীন (৭০) মটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা বৃদ্ধকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।

 

ওই বৃদ্ধ  স্ব-স্ত্রীক আশা অফিসে ঋণ উত্তোলনের জন্য ছোটদাপ-আটোয়ারী সড়কে পায়ে হেঁটে আসার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মোঃ জসিম উদ্দীনের মটর সাইকেলের ধাক্কায় এই দূর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বৃদ্ধর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর