শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বরিশালে পল্লী বিদ্যুতের ভুলে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ২:২৩ অপরাহ্ণ

জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিদ্যুতায়িত হয়ে আহাদুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহাদুল ওই গ্রামের বাসিন্দা সবুজ ঢালীর পুত্র।
শনিবার দিবাগত রাতে সবুজ ঢালী অভিযোগ করেন, শনিবার দিনভর তাদের এলাকার বিদ্যুৎ লাইনের দুই পার্শ্বের গাছের ডাল কাটার কাজ করে পল্লী বিদ্যুত সমিতির শ্রমিকরা। এসময় বিদ্যুতের তারের সাথে গাছের কাটা ডাল রেখে শ্রমিকরা চলে যায়। ওইদিন বিকেলে লাইন চেক না করেই বিদ্যুৎ সরবরাহ করার পর তার ছিড়ে পরে। তিনি আরও জানান, তার পুত্র আহাদুল ইসলাম সেখান দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের কাটা তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। তিনি (সবুজ) আরও জানান, এসময় তার মা হাওয়ানুর বেগম ও প্রতিবেশী শেফালী বেগম ছুঁটে এসে আহাদুলকে বাঁচানোর চেষ্টা করলে তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
অবহেলার অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার বলেন, লাইনম্যানরা চেক করার পরেই বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর