বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বরিশালে হিন্দু-বৌদ্ধ-খৃষ্ট্রান ঐক্য পরিষদের গণ অনশন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ৪:৪০ অপরাহ্ণ

দেশের বিভিন্নস্থানে সনাতন ধর্মালম্বীদের মন্দির ও হিন্দুদের বাড়ি ঘর ভাংচুরের প্রতিবাদে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নগরীতে সড়ক অবরোধ করে গণঅনশন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু-বৌদ্ধ-খৃষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে কর্মসূচীতে সনাতন ধম্বালম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শহরের প্রধান সড়ক সদররোড দখল করে অবরোধ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। দুপুর ১২ টার দিকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনশনকারীদের পানি পান করিয়ে গণঅনশন ভাঙিয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, হিন্দু-বৌদ্ধ-খৃষ্ট্রান ঐক্য পরিষদের জেলা সভাপতি এ্যাডভোকেট মানবেনন্দ্র বটব্যাল উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর