বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

আটঘরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভেকু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১:০২ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দো এলাকায় ভেকু দিয়ে মাটি কাঁটার অপরাধে জোবায়ের হোসেন নামক এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ৪ ফেব্রুয়ারী বুধবার দুপুরে আটঘরিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মুনতাসির মাহফুজ ভ্রাম্যমাণ আদালতে এজরিমানা করেন।
উপজেলা ভূমি অফিস সূত্র জানা গেছে, দীর্ঘ দিন যাবত মাজপাড়া ইউনিয়ন বিভিন্ন ফসিল জমিতে জোবায়ের হোসেন ভেকু দিয়ে মাটি কেঁটে বিক্রয় করে আসছিলেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অনুমতি ব্যতীত মাটির উপরিস্তর কর্তনের অপরাধে মোঃ জোবায়ের হোসেন নামক এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(২) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনতাসির মাহফুজ জানান, ভেকু দিয়ে মাটি কাঁটার অপরাধে জোবায়ের হোসেন নামক এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ১ টি এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করা হয়। এবং ২টি এক্সক্যাভেটরের এর ইঞ্জিন বিকল করে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর