বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা করার ঘোষণা এমপি প্রার্থী ডা.আব্দুল হামিদের

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২:২৫ অপরাহ্ন

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ নাগরপুর ও দেলদুয়ার উপজেলাকে পৌরসভা করার ঘোষণা দিয়েছেন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে নাগরপুর ও দেলদুয়ারের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে এ দুটি উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হবে, ইনশাআল্লাহ।
ডা. একেএম আব্দুল হামিদ আরও জানান, তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রণীত নির্বাচনী ইশতেহার বইয়েও নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা করার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সদর ০৫ আসনের এমপি প্রার্থী জননেতা মো. আহসান হাবিব মাসুদ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও টাঙ্গাইলের ৮ টি আসনের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর