সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

পাবনাবাসীর দাবি সংরক্ষিত মহিলা আসনে এমপি হোক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা!

মোঃ রাজিব হোসেন, চাটমোহর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬, ২:৪০ অপরাহ্ন

চাটমোহরের পলিমাটির সন্তান, বিএনপির পরিবার থেকে বেড়ে ওঠা সাহসী মেয়ে আরিফা সুলতানা রুমা এখন সংরক্ষিত নারী আসনের দৌড়ে অনেক এগিয়ে। পাবনা জেলা থেকে তার প্রচার-প্রচারণা চলছে জোরেশোরে।

 

দলের শীর্ষ নেতাদের সাথে দেখা করছেন সম্ভাব্য প্রার্থীরা, রাজনৈতিক জীবন বৃত্তান্ত দিচ্ছেন, বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরছেন। তারেক রহমান এবার নজর দিয়েছেন সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন নিয়ে—কারণ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ।

 

এমপির দৌড়ে রয়েছে অনেক এগিয়ে এসেছেন কেন্দ্রবিন্দুতে। ইডেন কলেজ শাখা ছাত্রদলের দু’বার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। ইডেনে ছাত্রদল সংগঠিত করতে রুমার ভূমিকা ছিল ঈর্ষণীয়।

 

ওয়ান ইলেভেন থেকে রাজনীতিতে সক্রিয় রেখেছেন, দলের সব কর্মসূচিতে সম্মুখ সারিতে। পতিত শেখ হাসিনার সরকারের চক্ষুশূল হয়ে উঠেছিলেন আন্দোলন-সংগ্রামে। একাধিক মিথ্যা মামলার আসামি, ২০১৮ সালে কারাভোগ করেন। ৮ দিন রিমান্ডে ডিবি কার্যালয়ে মানসিক নির্যাতনও সহ্য করেছেন।

 

দীর্ঘ ১৭ বছর পর জনগণের প্রত্যক্ষ ভোটে ভূমিধস বিজয়ের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা সাজিয়েছেন, দেশ চালাচ্ছেন দক্ষতার সাথে।

 

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য (টুকু-আলীম কমিটি), পরে সহ-সাংগঠনিক সম্পাদক (জুয়েল-হাবিব), তারপর সহ-সাধারণ সম্পাদক (রাজীব-আকরাম) দায়িত্ব পান। পরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটিতে (সালাম-মজনু) সদস্য, আবার (মজনু-রবিন) কমিটিতেও সদস্য।

 

সদ্য সমাপ্ত নির্বাচনে নিজ এলাকা পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর)-এ নারী জাগরণে বলিষ্ঠ ভূমিকা। তার দায়িত্বে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে সরব ও বেশি।

 

রাজনীতির হাতেখড়ি ছাত্রদল থেকে। দলের দুর্দিনে সরব ছিলেন, কেন্দ্র ঘোষিত সব আন্দোলনে মাঠে। পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, মামলা, নির্যাতন সহ্য করেছেন—তবু থেমে থাকেননি। হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সবসময় সামনের সারিতে।

 

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, ওয়ান ইলেভেন থেকে মাঠে ছিলাম। দলের দুর্দিনে মেরুকরণ হয়েছে, কিন্তু আমার ঠিকানা ছিল বিএনপি ও জিয়া পরিবার। কখনো আপোস করিনি। খালেদা জিয়ার নেতৃত্বে, পরে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। তাই সংরক্ষিত নারী এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন আশা করি। দল ত্যাগী কর্মী হিসেবে আমাকে মনোনীত করবে বলে বিশ্বাস।

 

সংরক্ষিত ৫০টি নারী আসনের এমপি হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। দলের কাছে মনোনয়নের আশায় কাজ করছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর