রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতা/২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ (২সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল,
দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ প্রমুখ।
এসময় ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক ইয়াছিন আলী, ফারুক আহমেদ,
আব্দুল মমিন, মুশিদ আলম খান, মানিক হোসেন, সেলিম হোসেন, , মনিরুল ইসলাম, রাসেল হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।
উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুইদিন ব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর