বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
সভায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন, গোপালপুর উপজেলা শাখার কমিশনার মাহমুদা আক্তার।
হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে করণীয় নির্ধারণ ও বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা লেলিন, উপজেলা গার্লস গাইডের কোষাধ্যক্ষ হোসনে আরা বিউটি এবং মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কামরুন্নাহারসহ সংশ্লিষ্টরা।
সহকারী অধ্যাপক কেএম শামিম ও শামিমা ইয়াছমিনের সঞ্চালনায় সভায় উপজেলা হলদে পাখি কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, গার্লস গাইডের সংশ্লিষ্ট সদস্য এবং কচিকাঁচা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে হলদে পাখি কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। এ কার্যক্রমের মাধ্যমে শিশুদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর