বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ইসলামপুরে ডা. আবেদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইয়ামিন মিয়া, ইসলামপুর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুরে ডা. আবেদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর ডাক্তারবাড়ী ফুটবল মাঠে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অবসর প্রাপ্ত যুগ্মসচিব ড.শহীদ মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের উপসচিব আবু সাইদ মোহাম্মদ কামাল ,স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব ড. আতাহার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম কর্তকর্তা ডা: এ এ এম আবু তাহেরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উক্ত ফাইনাল টুর্নামেন্টে আইড়মারী একাদ্বশ বনাম পেচারচর একাদ্বশ অংগ্রহন করেন। এতে পেচারচর একাদশ চ্যাম্পিয়ন হন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর