জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা সেবক এর পক্ষ থেকে যথাযথ ভাবে দিবসটি পালনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে আয়োজিত মানববন্ধন ও সচেতন মূলক র্যালী অনুষ্ঠিত।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় জেলার ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে সেবক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খায়রুল খন্দকার এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সহ জেলা কমিটির নেতৃবৃন্দ সদস্যরা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি খায়রুল খন্দকার বলেন,অতি আত্মবিশ্বাস বর্জন করুন, সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ুন,গতিসীমা মেনে চলি,সড়ক দূর্ঘটনা রোধ করি দেশ ও মানুষের কল্যাণে সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা কার্যালয় কর্তৃক অনুমােদিত, অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবক।“এসাে সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাতা সভাপতি খান মােঃ বাবুল এর পরিকল্পনায় এবং আবানে ১৫১ জন সদস্য নিয়ে “সেবক” নাম দিয়ে ১লা জানুয়ারী ২০১৭ইং তারিখ হইতে “সেবক”সংগঠন আত্মপ্রকাশ করেন।
এছাড়াও সংগঠনটি জেলার জেলা সদর, কালিহাতী, বাসাইল উপজেলায় আলাদাভাবে মানববন্ধনের মাধ্যমে দিবসটি পালন করে। মানববন্ধনে স্থানীয় পুলিশ প্রশাসন, ট্রাক বাস শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থাকেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত বলেন, জাতীয় সড়ক নিরাপদ দিবসে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারী সবার এ সংক্রান্ত আইন-বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক বলে মনে করি। ডিজিটাল বাংলাদেশবিনির্মাণে দেশে আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করেছেন। অপরদিকে নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতি বছর বাঁচিয়ে রাখবে হাজারো তাজা প্রাণ। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় আমাদেরকে আইন মেনে চলতে হবে তবে আজকের দিবস সফল হবে বলে মনে করি। আর সেবক সংগঠনকে অনেক ধন্যবাদ এমন মহৎ কাজে এগিয়ে আসার জন্য।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, পৌর প্যানেল মেয়র জাহিদ হাসান, বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়ার সাংবাদিক আতোয়ার রহমান খান মিন্টু, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের উপদেষ্টা আরিফুল হক আসলাম সহ বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় দিবসটি সফল করার লক্ষ্যে জনসাধারণের উদ্দশ্যে টাঙ্গাইল জেলা সেবকের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়। এ আহ্বানে সকলের উদ্দশ্যে বলা হয়:- “মুজিব বর্ষের শপথ নিন, এসো সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি ।
“প্রতিদিন হোক নিরাপদ দিন, সড়ক দূর্ঘটনা বিদায় দিন” এমনই নানা রকম সচেতনতা মূলক স্লোগান দিয়ে মানুষকে নিরাপদ সড়কে যানবাহন সহ পথ চলাচলের দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও সারাদিন ব্যাপি জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতা মূলক মাইকিং, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং লিফলেট প্রদান করা হয়।
সর্বশেষ উপস্থিত সকলেকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ সহ সকলের সুস্বাস্থ্য কামনা করে, অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
#চলনবিলের আলো / আপন