বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনার শিক্ষা উপকরণ বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৭:৫২ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনার উদ্যোগে ২২ জন শিক্ষার্থীদের উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘নবচেতনা’’র উদ্যোগে স্থানীয় ২২ জন শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেনসিল, রং পেনসিল এক বক্স, জ্যামিতি বক্স, স্কেল, রাবার, কাটার ও ড্রয়িং খাতা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
‘‘নবচেতনা’’ সংগঠনের সভাপতি শশাঙ্ক শেখর বৈদ্যর সভাপতিত্বে উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ।
সভায় বক্তব্য রাখেন, ųগৗরাঙ্গ বালা, কালিপদ রায়, সুবোধ সরকার, কমলেশ সরকার, সমীরণ রায়।
নবচেতনার সাধারণ সম্পাদক শুপ্রদীপ সরকার জানায়, গ্রামের যুব ও তরুন সমাজ অ-রাজনৈতিক, অ-সাম্প্রদায়িক, সামাজিক-উন্নয়ন ও সেবামুলক ধর্মীয় সংগঠন “নবচেতনা” শিক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। করোনা কালীন সময়ে জনসচেতনতায় আমরা ক্যাম্পেইন করেছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর