২১ অক্টোবর জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, মানুষকে দান খয়রাত নয়, কর্মসংস্থানে বিনিয়োগের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলতে পারলেই সমাজের দরিদ্রতা দূর করা সম্ভব। তিনি সমাজের অসহায় দুঃস্থ মানুষের মাঝে সহায়তার জন্য বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।
জামায়াতে ইসলামী ইপিজেড থানার উদ্যোগে আয়োজিত এক সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান থানা আমীর মুহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আজিজুল হক, বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বকুল, আবদুল্লাহ আল আরিফ, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ ওসমান গণি, আব্দুর রহিম বিশ্বাস, মুহাম্মদ মুস্তফা প্রমুখ।
সভায় এলাকার মহিলা মিসেস আয়েশা আক্তার, খদিজা বেগম, রুবি বেগম ও শাহেদা আক্তারের পক্ষ থেকে অভিভাবকবৃন্দ সেলাই মেশিন গ্রহণ করেন৷
#চলনবিলের আলো / আপন