বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ৫:৫৩ অপরাহ্ণ

আজ ২১ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী । এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামও আজ অনুষ্ঠিত হবে ।

বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে বিকেল ৩টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী । ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান । অনুষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সম্প্রচার হবে ।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী । স্বাগত বক্তব্য দেবেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান ও অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

আলোচনাসভা শেষে বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রফেসর ড. রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর