নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার সকালে মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ডের সদস্য নাবিক পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এরআগে মঙ্গলবার দিবাগত ভোরে ওই উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে পরে তিনি (পারভেজ) নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন, মা ইলিশ র¶ায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের দুটি টিম মঙ্গলবার ভোরে নদীতে অভিযান পরিচালনা করছিল। এসময় মেঘনা নদীতে দুটি অভিযানিক বোটের মধ্যে ধাক্কা লেগে কোস্টগার্ডের সদস্য নাবিক পারভেজ নদীতে পরে নিখোঁজ হন। কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাপক তল্লাশী চালিয়ে কোস্টগার্ড সদস্য পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন