বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ৪:৩০ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ধর্মান্ধ মৌলবাদীদের সাম্প্রদায়িক হামলা, প্রতীমা ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্ট হওয়ায় সকল ধর্মের সম্প্রীতি অব্যাহত রাখার আহŸান জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার নেহের নিগার তনু, থানা অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদারসহ ইউপি চেয়ারম্যানগন।
সভায় সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রধানগন অংশগ্রহন করেন। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বিভিন্ন দিক নির্দেশনা গ্রহন করে তা বাস্তবায়নের সিদ্ধান্তÍ গ্রহন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর