বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে শেখ রাসেল দিবস উদযাপন

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ১০:৩৬ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় শেখ রাসেলের জন্মদিন-দিবস উদযাপন করা হয়েছে। ১৮ অক্টোবর (সোমবার) সকাল ৯টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে,শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কেন্দ্রীয় অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর আগে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান নওয়াপাড়া পৌরসভার পক্ষে পৌর মেয়র ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তসহ কাউন্সিলরবৃন্দ,অভয়নগর থানার পক্ষে অফিসার্স ইনচার্জ (ওসি) একে এম শামীম হাসান। পরে অন্যান্য সংগঠন থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা,উপস্থিত বক্তব্য ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আক্তার,ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন,অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান,সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর,খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম,নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান,কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমসহ বিভিন্ন শিক্ষক- শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিক ও সুধীজন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর