সারা দেশের ন্যায় প্রথম বারের মত টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্মরণ সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮অক্টোবর) সকালে বিদ্যালয়ের হল রুমে সুযোগ্য প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান এর সভাপতিত্বে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের মর্মান্তিক স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় ধর্মীয় শিক্ষক মাওলানা মো.হাকীম মিয়ার পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করা হয়।
#চলনবিলের আলো / আপন