বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

শেখ রাসেল দিবস  উপলক্ষে নাগরপুর  কৃষি অফিসের  উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৫:৪২ অপরাহ্ণ

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস-অদম্য আত্নবিশ্বাস’ এই পতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ২০২১ উদযাপন  উপলক্ষে নাগরপুর উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে আজ ১৮ অক্টোবর, সোমবার,২০২১ খ্রি.সকালে গয়হাটা বেগম খাদিজা দাখিল মাদ্রাসায় তালের চারা রোপণ করা হয়।
চারা রোপন কালে উপজেলা  উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব ছরোয়ার হোসাইন বলেন, বজ্রপাত এর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ২০১৬ সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে। তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ তালগাছের বাঁকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও তালগাছ বজ্রপাত নিরোধে সহায়ক হতে পারে।
 প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে প্রকৃতিই বাঁচার উপায়।
উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আব্দুল মতিন বিশ্বাস বলেন- আজ শেখ রাসেল দিবস -২০২১ উৎযাপন উপলক্ষে আজ নাগরপুর এর সব ইউনিয়নে, বিভিন্ন শিক্ষা প্রথিষ্ঠানে একযোগে তালের চারা রোপণ করা হচ্ছে। তাল যেমন বজ্রপাত নিরোধ করে তেমনি এটি চাষ খুব লাভজনক।তালের রস থেকে গুড় তৈরি করা হয়। এ গুড়ের বাজার মূল্য অনেক বেশি। পুরুষ-স্ত্রী উভয় প্রকার গাছ থেকেই তালের রস পাওয়া যায়। মৌসুমে একটা তাল গাছ থেকে দৈনিক ১০-১৫ লিটার রস পাওয়া যায়।তাই আসুন যেখানে সুযোগ আছে, সেখানেই তালের চারা লাগাই।
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার জনাব মোঃ ইব্রাহিম খান,উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা,কর্মচারি ওছাত্রছাত্রীবৃন্দ।
উল্লেখ্য ১৯৬৪ সালে ১৮ অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ীতে শেখ রাসেল জন্ম গ্রহন করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে বিপদগামী একদল সেনা সদস্যরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ রাসেলসহ পরিবারের সদস্যদের হত্যা করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর