বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

স্বামী কারাগারে থাকায় সুযোগে রাতে বসত ঘর লুট করে গৃহবধুর শ্লীলতাহানী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৪:৪৯ অপরাহ্ণ

স্বামী কারাগারে থাকার সুযোগে রাতের আধারে গৃহবধুর বসতঘরে ঢুকে লুটপাট করে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের। শ্লীলতাহানীর স্বীকার ওই গৃহবধু (৩২) অভিযোগ করে বলেন, গত বুধবার বরিশালে আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে তার স্বামীকে কারাগারে পাঠায় আদালত। বৃহস্পতিবার দিবাগত রাতে সে (গৃহবধু) সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরেন। রাতের আধারে একই গ্রামের আজিবুর খান, দেলোয়ার হোসেন, ফিরোজ সরদার, মিঠু খান ও শাওন খান ধারালো অস্ত্র নিয়ে টিনের বেড়া ভেঙ্গে তার (গৃহবধু) বসতঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূর ঘরে থাকা স্বামীর মাহেন্দ্র বিক্রির দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এসময় সে (গৃহবধু) ডাকচিৎকার শুরু করলে অভিযুক্তরা গৃহবধুর মুখ চেপে শ্লীলতাহানি ঘটিয়ে পালিয়ে যায়। লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই হারুন-অর রশিদ বলেন, পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর