বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গৌরনদীতে শেখ রাসেলের জন্মদিন পালন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৪:২৬ অপরাহ্ণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে।উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুর ইসলাম প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনসহ অন্যান্যরা। একইদিন উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যেগে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর