বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাগরপুরে নানা আয়োজনে প্রথম বারের মত শেখ রাসেল দিবস পালন

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৪:২৩ অপরাহ্ণ

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস-অদম্য আত্নবিশ্বাস’ এই পতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ২০২১ উদযাপন  উপলক্ষে শেখ রাসেল দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম বারের মত ‘ক’ শ্রেনীর জাতীয় দিবস হিসেবে সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল দিবসে বক্তব্য রাখেন।
১৮ অক্টোবর, ২০২১ খ্রি.সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে নাগরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা  প্রশাসনের আয়োজনে  সেমিনার ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান করা হয় ।অনুষ্ঠানটির আগে প্রশাসনের উদ্যোগে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নিবার্হী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালয় সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা নব যোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী, কর্মকতাসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
উল্লেখ্য ১৯৬৪ সালে ১৮ অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ীতে শেখ রাসেল জন্ম গ্রহন করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে বিপদগামী একদল সেনা সদস্যরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ রাসেলসহ  পরিবারের সদস্যদের হত্যা করে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর