বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ভেড়ামারায় শেখ রাসেল দিবস পালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৪:০৩ অপরাহ্ণ

সারা দেশের  ন‍্যায় কুষ্টিয়ার ভেড়ামারায় শেখ রাসেল দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে  উপজেলা  প্রশাসনের আয়োজনে আজ সোমবার  সকাল ১০ টায়  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (ভেড়ামারা- দৌলতপুর ) ইয়াছির আরাফাত, উপজেলা  ভুমি কমিশনার রেকসনা খাতুন, পৌর সভার মেয়র আনোয়ারুল কবির টুটুল,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা ইঞ্জিনিয়ার আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,উপজেলা সমাসেবা কর্মকর্তা আবু নাসের, উপজেলা পশু কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন,উপজেলা তথ্য ও প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, পল্লী উন্নয়ন সমবায় কর্মকর্তা ইয়ারুল ইসলাম,সহ  উপজেলা সরকারি  বেসরকারি কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রীরা উপস্হিত ছিলেন।পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর