বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাগরপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সভা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ

টাংগাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৭ অক্টোবর),সকালে উপজেলা আ’লীগ অফিস কার্যালয়ে নাগরপুর উপজেলা শাখা এ কার্যকরী সভার আয়োজন করেছে।
নাগরপুর উপজেলা আ’লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, সদস্য দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আ’লীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান, একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল, নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামসুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  বিএমএম জহুরুল আমিন সহ সকল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর