বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় পুরস্কার বিতরণে ববি’র ভাইস চ্যান্সেলর ড. সাদেকুল আরেফিন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৮:৫৮ অপরাহ্ণ

চার শতাধিক শিশুর অংশগ্রহণে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের সাংবাদিক অজয় দাশ গুপ্তর বাড়িতে শারদীয় দুর্গা পূজা উপল¶ে কবি ‘কুসুম কুমারী দাস’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাংবাদিকের নিজ বাড়ির আঙ্গিনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সাদেকুল আরেফিন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর ড. সাদেকুল আরেফিন এর সহধর্মিনী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. ইসরাত জাহান রূপা, বরিশাল জেলা পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান মিয়া, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আব্দুর রব হাওলাদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর দাশ গুপ্ত অসীম, বরিশাল শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশিষ দাশ গুপ্ত, আগৈলঝাড়া থানা পরিদর্শক মো, গোলাম ছরোয়ার প্রমুখ।
এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী চার শতাধিক শিশুকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরণ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর