বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নবাগত ইউএনও

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান  ঢোলারহাট ও  রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
১৬ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান  ঢোলারহাট ও রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদে পৌছালে তাকে অভ্যর্থনা জানান ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল ও রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ইউনিয়ন পরিষদে কিছু সময় কাটান এবং ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রমের খোজ খবর নেন। ঢোলারহাট ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তিনি একটি বনজ গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর (বুধবার) আবু তাহের মোঃ সামসুজ্জামান ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর