সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার স্থল ইউনিয়ন পরিষদ থেকে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার শুকনো খাবার নিতরণ শেষে করাই তলা নওহাটা রাস্স্তায় ৫ শতাধিক বিভিন্ন জাতের চারা গাছ রোপন উদ্বোধন করা হয়।
এলাকার নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ৪ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি লবন, এক কেজি তৈল ও ২ কেজি আলু এবং নগদ ৫০০ করে টাকা বিতরণ করা হয়।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, প্রমুখ। এছাড়াও চৌহালী ও এনায়েতপুর থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।